বাংলাদেশ আশ্রয় দেবে না, একইভাবে ভারতও আশ্রয় দেবে না

ভারত থেকে বাংলাদেশে পালিয়ে আসা বা পালিয়ে যাওয়ার পর সেখানে অবস্থান করা বিভিন্ন অপরাধী ও দুষ্কৃতিকারীদের প্রসঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করে বলেন, ভারত থেকে পালিয়ে যাওয়া কোনো দুষ্কৃতিকারীকে বাংলাদেশ আশ্রয় দেবে না। একইভাবে ভারতও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো দুষ্কৃতিকারীকে আশ্রয় দেবে না বলে তিনি আশা প্রকাশ করেন। দু’দেশের মধ্যে […]

Continue Reading

ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু আটকে থাকার সুযোগ নেই: ভারতের হাইকমিশনার

বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দু’দেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে, তবে সেসব চ্যালেঞ্জ মাথায় রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। অতীতকে ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী […]

Continue Reading

এখনও আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ বাংলাদেশ পায়নি, তবে

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হওয়ার বিষয়ে কোনো প্রস্তাব এলে জাতীয় স্বার্থ যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে যেকোনো বহুপাক্ষিক উদ্যোগে যুক্ত হওয়ার আগে সংশ্লিষ্ট সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের মানুষের লাভ হবে কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত […]

Continue Reading

ইসির সঙ্গে বৈঠক, জামায়াতের নতুন দাবি

প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশনকে স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্র করে ৯ দফা সুনির্দিষ্ট লিখিত দাবি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সচিবালয় ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত প্রতিনিধিদল। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম পরওয়ার সাংবাদিকদের বিস্তারিত জানান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা […]

Continue Reading

নতুন করে কৌতূহলের জন্ম দিচ্ছে মেসির চিঠির কেটে দেওয়া সেই শব্দটি

লিওনেল মেসি আর আর্জেন্টিনার হয়ে খেলবেন না। গত সোমবার তিন পৃষ্ঠা দীর্ঘ এক চিঠিতে সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন মহানায়ক। তবে তার চিঠির একটি বিষয় নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। প্রথমে লিখে কেটে দেওয়া একটি শব্দ কৌতূহলের জন্ম দিচ্ছে বেশ। হাতে লেখা দীর্ঘ এক চিঠির মাধ্যমে আর্জেন্টিনা থেকে অবসরের ঘোষণা দিয়ে ফুটবল বিশ্বকে চমকে দেন মেসি। […]

Continue Reading

এসএসসি ফেল শিক্ষার্থীদের নিয়ে নতুন পরিকল্পনা সরকারের

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষা খাতকে পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি জানান, এ লক্ষ্যে ২০২৮ সালের শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষাক্রমকে নতুন করে সাজানো হচ্ছে; অর্থাৎ […]

Continue Reading

যেদিন থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব আজ মন্ত্রিসভায় উঠতে যাচ্ছে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারের লক্ষ্য, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা। সবকিছু ঠিক থাকলে অক্টোবর থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন। […]

Continue Reading

কাবা শরিফের সামনে দাঁড়িয়ে যে দলের রাজনীতি ছাড়ার ঘোষণা দিল নেতা

সৌদি আরবে পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. সাদ্দাম হাওলাদার নামের এক বিএনপি নেতা। সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরিফকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন। এছাড়াও তিনি ওই ভিডিওর কমেন্টে দীর্ঘ একটি স্ট্যাটাস লিখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। যা মুহূর্তে ভাইরাল […]

Continue Reading

৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে নতুন তথ্য পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন তদন্তের দায়িত্ব পাওয়া বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করে তিনি জানান, এবার অনেক অমীমাংসিত রহস্যের সুরাহা হবে। আর এসব ঘটনায় তাদের পথ দেখাচ্ছে মোজাফফরের ফোন। গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত সাবেক সেনা […]

Continue Reading

শাহজালাল বিমানবন্দরে দু’র্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নি’হত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র‍্যাম্পে ওঠার সময় পিকআপ উল্টে বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১০টা ২০ মিনিটে থার্ড টার্মিনালের র‍্যাম্প এলাকায় এ দুর্ঘটনা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বিষয়টি […]

Continue Reading