ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম

ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত না দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না-এমন অবস্থানকে স্বাগত জানিয়ে আজ রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান। তিনি লিখেন, শেখ হাসিনা আর শহীদ ওসমান হাদির খুনিদের ফেরত না দিলে তারেক রহমান ভারত যাবেন না। ভারতের […]

Continue Reading

ঢাকা থেকে বেড়াতে গিয়ে স্কুলছাত্রীর মর্মান্তিক পরিণতি

ঢাকা থেকে বরগুনায় বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে জুঁই আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকালে সদর উপজেলার লতাকাটা এলাকায় পায়রা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিখোঁজ জুই রাজধানীর মিরপুর এলাকার জনি চৌধুরীর মেয়ে ও দশম শ্রেণির শিক্ষার্থী। স্বজনরা জানায়, ছুটিতে ঢাকা থেকে বরগুনায় বেড়াতে এসেছিল কিশোরী জুঁই। সকালে […]

Continue Reading

ভারতের আমন্ত্রণ কেউ প্রত্যাখ্যান করলে তাঁরা বিষয়টি সহজভাবে নেয় না: জিএম কাদের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে যাওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তাঁর মতে, ভারতের আমন্ত্রণ প্রত্যাখ্যান করা হলে দেশটি বিষয়টি সহজভাবে নেবে না। তাঁর ভাষায়, আমার ধারণা প্রধানমন্ত্রীর যাওয়া উচিত। যদি যাওয়া সম্ভব না হয়, তাহলে অন্তত আমন্ত্রণটি গ্রহণ করা উচিত। কারণ ভবিষ্যতে ভারতের সমর্থন ছাড়া আমরা যত কথাই বলি না কেন, […]

Continue Reading

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবারও আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ নোটিশ পাঠানো হয়। রোববার (১৬ আগস্ট) সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি এই লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমে […]

Continue Reading

ঢাকার চাপের মুখে হাসিনাকে নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

পলাতক গণহত্যাকারী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সূক্ষ্ম কূটনৈতিক আলোচনা চলছে। এরইমধ্যে নয়াদিল্লি জানিয়েছে, এ বিষয়ে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত শেষ পর্যন্ত ভারতের বিচার বিভাগের ওপরই নির্ভর করবে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাওয়ার দাবি পুনর্ব্যক্ত করলেও, ভারতের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে জানিয়েছেন— এ ধরনের অনুরোধ […]

Continue Reading

ভেঙ্গে ফেলা হলো ভাইরাল মিজানের ভাতের হোটেল

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘মিজানের ভাতের হোটেল’ আর নেই। ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে রবিবার দুপুরে অভিযান চালিয়ে হোটেলটি ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৬ আগস্ট) দুপুরে সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে গড়ে তোলা হোটেলটির অস্থায়ী কাঠামো উচ্ছেদ করা হয়। […]

Continue Reading

যে ৩ শর্ত মানলে দিল্লি যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে গত কয়েকদিন ধরে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতেও প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে সম্ভাব্য সময় জানিয়ে একের পর এক খবর প্রকাশ করেছে। এরই মধ্যে এ সফর নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের […]

Continue Reading

মন্ত্রিসভায় নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্তির পর এবং রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। সম্ভাব্য এই পুনর্গঠনে নতুন দুই মুখ হিসেবে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা এবং মিত্র দলের একাধিক নেতা যুক্ত হতে পারেন বলে শোনা যাচ্ছে। গত ৬ মাসে বেশ কয়েকজন মন্ত্রীর কাজের পারফরম্যান্স সন্তোষজনক নয় বলে আলোচনা আছে। এছাড়া বিতর্কিত বক্তব্যের কারণে […]

Continue Reading

তেল মারা পছন্দ করেন না প্রধানমন্ত্রী, দিলেন তার প্রমাণ

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ যখন ইতিহাস গড়েছে, তখন ক্রিকেটারদের অভিনন্দন জানাতে ভিডিও কলে দলের সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। একপর্যায়ে আলোচনায় আসে ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তানজিদ হাসানের প্রসঙ্গ। তানজিদ হাসানের পরিচয় জানতে চাইলে বিসিবি সভাপতি তামিম ইকবাল তাকে বগুড়ার ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেন। কিন্তু সেখানেই প্রধানমন্ত্রী তারেক রহমানের তাৎক্ষণিক মন্তব্য— “বগুড়ার নয়, […]

Continue Reading

হাসনাত আব্দুল্লাহর ব্যতিক্রমী চিন্তাভাবনা, এবার দেখার বিষয় প্রধানমন্ত্রী কী করেন

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বিরোধী দলকে ছয় মাসের মধ্যে সমাধানের পরিকল্পনা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তখন সেই চ্যালেঞ্জ গ্রহণ করে শুধু বক্তব্যেই থেমে থাকেননি এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বরং সংকট সমাধানের জন্য কীভাবে এগোতে হবে, সেই পদ্ধতিও তুলে ধরেছেন তিনি। হাসনাতের দাবি, সংকট সমাধানের পরিকল্পনা ইতোমধ্যেই বিরোধী […]

Continue Reading