একাই নদী পরিষ্কার গুজব নাকি সত্য? জানা গেল আসল তথ্য

Uncategorized

সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে একটি ভিডিও এবং কিছু ছবি তুমুল ভাইরাল। দাবি করা হচ্ছে, ভারতের এক তরুণ কোনো সরকারি সাহায্য ছাড়াই, সম্পূর্ণ একা একটি আজনার নদী পরিষ্কার করে ফেলেছেন! নোংরা প্লাস্টিক, শেওলা আর কাদার স্তূপ সরিয়ে নদীটিকে পুনর্জীবন দিয়েছেন তিনি।

নেটিজেনদের একাংশ এটিকে ‘এআই (AI) এডিটিং’ বা লাইক-ভিউ পাওয়ার সস্তা ট্রিক বলে উড়িয়ে দিলেও, অনুসন্ধানে বেরিয়ে এসেছে আসল সত্য!

আসলেই কি ঘটনাটি সত্য?হ্যাঁ, ঘটনাটি ১০০% সত্য। ভারতের মধ্যপ্রদেশের বাসিন্দা সুরেন্দ্র সিং চৌধুরী (বিট্টু তাবাহি) নামের এই তরুণ চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে দীর্ঘ কয়েক মাস ধরে নিজের পকেটের টাকা খরচ করে এই অসাধ্য সাধন করেছেন।

আন্তর্জাতিক মহলে তোলপাড়:তার এই অবিশ্বাস্য কাজের ভিডিও ভাইরাল হওয়ার পর খোদ নেদারল্যান্ডসের বিখ্যাত আন্তর্জাতিক পরিবেশ সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’-এর প্রধান নির্বাহী বোয়ান স্লাট তার এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন এবং তাকে সরাসরি নিজের সংস্থায় উচ্চ বেতনের চাকরির অফার দিয়েছেন! শুধু তাই নয়, ভারতের খ্যাতনামা শিল্পপতি আনন্দ মহিন্দ্রা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও এই তরুণের সাহসিকতাকে স্যালুট জানিয়েছেন।

কোনো বড় ফান্ডিং বা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই, এমনকি সাঁতার না জেনেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি যা করেছেন, তা আজ বিশ্বমঞ্চে প্রশংসিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *