ফুফু হাসিনার মতো পালানোর চেষ্টায় যুবলীগের পরশ

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা আওয়ামী যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ দেশ ছাড়ার চেষ্টা করছেন বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের মধ্যে পরশ, তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথিসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. […]

Continue Reading

‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের যোগদান প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন জয়সওয়াল

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এ বিষয়ে তাঁরা সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছেন। বিশেষ করে ভারতের নিরাপত্তাসংক্রান্ত কোনো বিষয় হলে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন […]

Continue Reading

টঙ্গীতে বিপুল মাদকসহ কুত্তা মিজান আটক

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন ও ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিজান ওরফে কুত্তা মিজানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী ‘কুত্তা মিজান’ বিপুল পরিমান […]

Continue Reading

সভাপতি হলেন সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি করা হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে। আবদুল মঈন খান স্থানীয় সরকারমন্ত্রী হওয়ায় সভাপতির পদটি শূন্য হয়। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এদিকে আইন […]

Continue Reading

নেপালে ভয়াবহ বন্যা, কণ্ঠশিল্পী তাসরিফকে নিয়ে যা জানা গেল

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ধসের মধ্যে আটকা পড়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। তিনি ও তার সফরসঙ্গীরা বর্তমানে নিরাপদে থাকলেও পাহাড়ধসে সড়ক ক্ষতিগ্রস্ত ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এই মুহূর্তে দেশে ফিরতে পারছেন না। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে নিজের বর্তমান পরিস্থিতির কথা জানান তাসরিফ খান। […]

Continue Reading

নেপালের ভয়াবহ বন্যার প্রভাব কি পড়তে পারে বাংলাদেশে? যা জানা গেল

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবরের পর এবার বাংলাদেশেও দেখা দিয়েছে নতুন উদ্বেগ। হিমালয় অঞ্চলে সৃষ্ট এই বন্যার বিপুল পানির ঢল শেষ পর্যন্ত বাংলাদেশের দিকে আসতে পারে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। তবে নদীর গতিপথ ও বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, নেপালের এই বন্যার পানি সরাসরি বাংলাদেশে প্রবেশের […]

Continue Reading

‘আমার আর বোধ হয় চাকরি করা হলো না’—ফেসবুকে এসপির আবেগঘন পোস্ট

‘পুলিশে চেইন অব কমান্ড ভাঙার আশঙ্কা, পদোন্নতির প্রস্তাবে বিতর্ক’ শিরোনামে সম্প্রতি দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি সংবাদ ফেসবুকে শেয়ার করার জেরে এক এসপিকে সংযুক্ত করার অভিযোগ উঠেছে। এর পেছনে কলকাঠি নাড়ার অভিযোগ উঠেছে পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে। সংযুক্ত হওয়া ওই পুলিশ কর্মকর্তা হলেন এসবির সুপারনিউমারারি পুলিশ সুপার মো. রেজাউল করিম। মঙ্গলবার (২৫ আগস্ট) তাকে […]

Continue Reading

আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ

আজকের আওয়ামী লীগ হলো দুর্নীতিগ্রস্ত ‘মাফিয়া লীগ’ বলে মন্তব্য করেছেন তৎকালীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। যুগান্তর ডিজিটালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন। সোহেল তাজ বলেন, আমরা রাজনৈতিকভাবে (আওয়ামী লীগ) বিরোধী দলকে দমন-নিপীড়ন করেছি। হত্যা-গুমের রাজনীতি বেছে নিয়েছি, দুর্নীতির পথ বেছে নিয়েছি- যার ফলে হয়েছি কী তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরাও এ চক্রের ভেতরে […]

Continue Reading

১৬ জনের ফাঁসির আদেশ দেওয়া সেই বিচারককে সরানোর নির্দেশ

ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় আইনি প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ না করে রায় দেওয়ায় সংশ্লিষ্ট নিম্ন আদালতের বিচারককে বিচারিক কার্যক্রম থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলায় অভিযুক্ত ১৬ জনের ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে ১০ জনকে খালাস এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন উচ্চ […]

Continue Reading

রাষ্ট্রপতির প্রথম সফর স্থগিত

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরেই নিজ জেলা ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে নির্ধারিত সেই সফর স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক বলেন, ‘রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের কথা […]

Continue Reading