টঙ্গীতে বিপুল মাদকসহ কুত্তা মিজান আটক

জাতীয়

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন ও ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিজান ওরফে কুত্তা মিজানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী ‘কুত্তা মিজান’ বিপুল পরিমান মাদকসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের পাশে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মিজান ওরফে কুত্তা মিজানকে গ্রেপ্তার করে।

পরবর্তী তল্লাশি চালিয়ে তার থেকে ১ কেজি হেরোইন, ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫১০ টাকা, দুইটি স্মার্টফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে গ্রেপ্তার মিজানকে গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *