শেষ রক্ষার হলো না খলনায়ক ডনের

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের আচার-আচরণ ও চালচলন বিশ্লেষণ করে তার হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে অনেক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ তথ্য তিনি গোপন করেছেন বলেও দাবি করেছে সংস্থাটি। পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন […]

Continue Reading

বেনজীরকে নিয়ে ব্যারিস্টার আরমানের ৪ দফা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশে পলাতক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চার দফা দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। সাবেক এই আইজিপির প্রসঙ্গ তুলে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধ, গুম, অর্থপাচার ও দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদ ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ে গ্রেফতার হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দেশে ফিরিয়ে […]

Continue Reading

নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির পেছনে দুর্বল সম্ভাব্যতা সমীক্ষা, যথাযথ ব্যয় প্রাক্কলন না করা, ভূমি অধিগ্রহণে বিলম্ব, ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, দুর্বল মনিটরিং ও জবাবদিহির ঘাটতিসহ বিভিন্ন কারণ রয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় […]

Continue Reading

জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ের বাড়ির গেইটে গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা […]

Continue Reading

বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত

পঞ্চগড় সদর উপজেলায় পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে মৌসুমী আক্তার (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড প্রধানপাড়া এলাকা থেকে পঞ্চগড় সদর থানা পুলিশ তাকে আটক করে। মৌসুমী আক্তার ওই এলাকার নিহত আলম হকের (৩০) স্ত্রী। আলম হক একই এলাকার তসলিম উদ্দীনের ছেলে। মৌসুমী-আলম দম্পতির […]

Continue Reading

চট্টগ্রামে সেনাবাহিনীর ২ সদস্য নিহত, ১ কর্মকর্তা গুরুতর আহত

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। এ সময় একটি […]

Continue Reading

সেই ভিডিও ভাইরাল হওয়ায় তরুণীকে খুন হতে হলো বাবা-ভাইয়ের হাতে

ভারতের আহমেদাবাদে এক তরুণীকে ‘পারিবারিক সম্মান রক্ষার’ নামে তার বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রথমে ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানো হলেও তদন্তে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের ভয়াবহ তথ্য। নিহত তরুণীর নাম সোফিয়া। তিনি একটি হাসপাতালে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। প্রায় ৩ মাস আগে এক ব্যক্তির সঙ্গে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার […]

Continue Reading

কোমরে শি’কল বেঁ’ধে টেনে নিচ্ছে যুবক, অঝোরে কাঁ’দছে কিশোরী

সিলেটে চুরির অভিযোগে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, শিকল বাঁধা অবস্থায় ওই কিশোরীকে টেনে নিয়ে যাচ্ছেন এক যুবক এবং কিশোরীটি অঝোরে কাঁদছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৭টার দিকে সিলেট নগরীর উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানের ক্যাশবাক্স চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়রা […]

Continue Reading

উপনেতার বক্তব্যের সময় স্পিকারের আসন খালি, জানা গেল কোথায় ছিলেন তিনি

জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য দেওয়ার সময় স্পিকারের আসন খালি দেখতে পান সংসদ সদস্যরা। এ নিয়ে সংসদে তৈরি হয় কৌতূহল। একপর্যায়ে জানা যায়, স্পিকার সাময়িকভাবে টয়লেটে গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংসদে বক্তব্য দিচ্ছিলেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বক্তব্যের একপর্যায়ে তিনি খেয়াল করেন, স্পিকার তার […]

Continue Reading

তারেক রহমানের একদম রাইট হ্যান্ড হুমায়ুন কবির এবার প্রমাণিত!

আজ সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। আজমেরী হক বাঁধনের ওপর ইতালিতে হামলার প্রসঙ্গে তিনি শুধু উদ্বেগ প্রকাশ করেই থেমে থাকেননি, বরং জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তাও দিয়েছেন। বক্তব্যে হুমায়ুন কবির বলেন, আজমেরী হক বাঁধন শুধু একজন অভিনেত্রী নন; তিনি জুলাই আন্দোলনের একজন সম্মুখসারির কর্মী। তার ওপর হামলাকে […]

Continue Reading