সেপ্টেম্বর মাসের পেট্রোল-অকটেন-ডিজেলের দাম ঘোষণা

দর অপরিবর্তিত রেখে সেপ্টেম্বর মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। এর ফলে সেপ্টেম্বর মাসেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে নতুন মাস সেপ্টেম্বরজুড়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ […]

Continue Reading

বিচার করে দেওয়ার কথা বলে নারীকে আবাসিক হোটেল নিয়ে গেলেন বিএনপির নেতা

পারিবারিক বিরোধের বিচার সম্পন্ন করে দেওয়ার কথা বলে এক নারীকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা অভিযোগ উঠেছে কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও রুহুলার ডেইল কেন্দ্রীয় মসজিদের সমাজ কমিটির সভাপতি সিকান্দার আলীর বিরুদ্ধে । বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারীর […]

Continue Reading

আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা

বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আজ (সোমবার, ৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ মামলায় আদালতে আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল […]

Continue Reading

বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর পাঠানো ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় ও শনিবার রাতে পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর সাংগঠনিক […]

Continue Reading

ফারাক্কার ১০৯ গেট খোলা, বন্যার আশঙ্কা নিয়ে যা জানা গেল

নেপালের ঘটনার কোনও প্রভাব নেই ফারাক্কায়। তাই ভয়ের কিছু নেই। অন্যান্য বছরের তুলনায় এই মুহূর্তে ফারাক্কা বাঁধে অনেক কম পানি রয়েছে। তবে রুটিন অনুযায়ী গেট খোলা আছে। আপ স্ট্রিম ডাউন স্ট্রিমের উচ্চতা প্রায় সমান। রোববার (৩০ আগস্ট) এমন তথ্য জানিয়েছে ফারাক্কা ব্যারাজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডে। তিব্বতের হিমবাহ ভেঙে প্রায় সাড়ে তিন লাখ কিউসেক […]

Continue Reading

সাগর-রুনি হ’ত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি হত্যাকাণ্ডের জড়িত ছিলেন সেনাবাহিনীর বরখাস্ত কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান এবং অভিনেত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রোকেয়া প্রাচীর। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের একাধিক কর্মকর্তা আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসিকিউশন সূত্রে জানা যায়, খুন হওয়ার আগে পিলখানায় […]

Continue Reading

লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎকর্মীকে ধরে যে কসম খাওয়াল গ্রামবাসী

টানা লোডশেডিং ও চরম বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে ভারতের উত্তর প্রদেশের গোন্ডা জেলায় এক অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে কাটরা বাজার বিদ্যুৎ উপকেন্দ্রে হিন্দু ধর্মীয় গ্রন্থ ‘হনুমান চালিসা’ হাতে নিয়ে হাজির হন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। সেখানে উপস্থিত উপসহকারী প্রকৌশলীর (জেইউ) সামনে ধর্মীয় গ্রন্থটি রেখে ২৪ ঘণ্টায় ঠিক কত ঘণ্টা […]

Continue Reading

বিএনপি নেতা ইসহাক হ’ত্যা মামলায় শাহজাহান ওমর গ্রেপ্তার

রাজধানীর আদাবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্থানীয় বিএনপি নেতা ইসহাক জোমাদ্দারকে গুলি করে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদাবর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মহেশ চন্দ্র সিংহ […]

Continue Reading

আধাঘণ্টা পর গোসলখানা থেকে বের হন তোফাজ্জল, ভেতরে কান্নার শব্দ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নে ৩০ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এ মামলা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম। প্রতিবন্ধী হওয়ায় নিজের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের কথা কাউকে বলতে পারেননি ৩০ বছর বয়সী ওই নারী। তবে কান্না আর হাতের ইশারায় ঘটনার ভয়াবহতা বোঝানোর চেষ্টা […]

Continue Reading

বিএনপি নেতা ইসহাক হত্যা : সাবেক এমপি গ্রেপ্তার

আন্দোলন চলাকালীন রাজধানীর আদাবরে স্থানীয় বিএনপি নেতা ইসহাক জোমাদ্দারকে গুলি করে হত্যার মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপ-পরিদর্শক মহেশ চন্দ্র সিংহ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন […]

Continue Reading