মারা গেছেন বিএনপির প্রবীণ নেতা

ফরিদপুর শহর বিএনপির সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব জাহাঙ্গীর মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১২ আগস্ট) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ছয় নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও […]

Continue Reading

নিজের দুই ছেলেকে ব্যবহার করে পর্নোগ্রাফিক ভিডিও তৈরি করতেন এক দম্পতি

নিজের দুই ছেলেকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফিক ভিডিও তৈরি করতেন এক দম্পতি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে এক দম্পতি, তাদের দুই ছেলে ও আরও একজনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময় বিভিন্ন জেলা থেকে চাকরির প্রলোভন দেখিয়ে ওই ভবনে আটকে রাখা চার তরুণীকে উদ্ধার করা হয়। […]

Continue Reading

আজ ফের স্বর্ণের দামে বড় পতন

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (কেন্দ্রীয় ব্যাংক) নীতিগত সিদ্ধান্ত কোন দিকে যাবে, তা বুঝতে দেশটির মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্যের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এ অপেক্ষার প্রভাবে মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে। তবে এর আগে দাম বেড়ে আড়াই মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছিল। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ০.৩ […]

Continue Reading

আ’লীগের সেই কেন্দ্রীয় সুন্দরী নেত্রী এখন বিএনপি কেন্দ্রীয় নেত্রী

জুলাই গণহত্যা মামলার আসামি নজরুল ইসলামকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানায় গোপনে পদায়ন করার অভিযোগ উঠেছে। এ গোপন অন্তর্ভুক্তি নিয়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, নজরুল ইসলাম মিরপুরের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে পরিচয়ে এবং […]

Continue Reading

পদত্যাগ করছেন মির্জা ফখরুল

এবার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই এখন সবচেয়ে জোরালোভাবে আলোচনায়। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত হলে স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুলকেও পদত্যাগ করতে হবে। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদেও আসতে পারে পরিবর্তন। দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, মো. […]

Continue Reading

হাদি হত্যার আসামিদের নিয়ে নতুন বার্তা দিল ভারত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে নতুন বার্তা দিয়েছে ভারত। পাশাপাশি দেশটিতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধের আপডেট জানিয়েছে দিল্লি। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের […]

Continue Reading

জামানত ছাড়াই ১০ লাখ টাকা ব্যাংক ঋণ পাবেন যারা

জুলাই যোদ্ধা ও বেকার যুবকদের কর্মসংস্থান করতে ‘উদ্যোগ’ নামে নতুন ঋণ প্রকল্প চালুর করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে এ প্রকল্পের তহবিল ৩০০ থেকে ৫০০ কোটি টাকা হতে পারে। তবে পরবর্তী সময়ে বিভিন্ন উৎসের অর্থ যুক্ত করে প্যাকেজটির আকার ১ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই তহবিলের আওতায় কোনো জামানত ছাড়াই মাত্র […]

Continue Reading

এমপির গলায় রামদা ধরে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, শিশির মনির বললেন, ‘এখানেই ইতি টানুন’

সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর বসতবাড়ি লিখে নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট পারিবারিক বিরোধ নিজেদের মধ্যে মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘শিশির মনির মিডিয়া সেল’ থেকে সংসদ সদস্যের প্রতি লেখা এক খোলা চিঠির […]

Continue Reading

ঢাকার বার্তা নিয়ে মোদির কাছে দীনেশ ত্রিবেদী, যে আলোচনা হল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকায় বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি যে বার্তা নিয়ে ভারতে ফিরেছেন, বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে […]

Continue Reading

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড়

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। মন্ত্রী বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া […]

Continue Reading